1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Title :
সৌদিতে আগুনে পুড়ে দোহারের দুই যুবকের মৃত্যু দোহারে এমপির নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার করা বিল্লাল গ্রেফতার কোরআন শিক্ষা কোর্স করতে তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে গৃহবধূর আত্মহত্যা সিরাজদিখানে শামসুন্নাহার নামে এক নারীর মরদেহ উদ্ধার ফ্যাসিষ্টরা যাতে পূজামন্ডপে ব্যাঘাত ঘটাতে না পারে সেটাতে সজাগ থাকতে হবে কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ১ লাখ ৬৬ হাজার কর্মী নিবে ইতালি শিক্ষক দিবসে শিক্ষকের ওপর হামলা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত করলো লাওস আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে হত্যা ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত শ্রীনগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর দাম বাড়লো এলপিজি গ্যাসের বিমানবন্দরে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

ফ্যাসিষ্টরা যাতে পূজামন্ডপে ব্যাঘাত ঘটাতে না পারে সেটাতে সজাগ থাকতে হবে

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭৪ Time View
শামা ওবায়েদ ইসলাম
কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে পূজামণ্ডপে ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
শনিবার (৩ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শামা ওবায়েদ বলেন, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি যে দলেরই হোক, কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তার নির্বাচনী এলাকায় সব ধর্মের মানুষের সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে অপরাধের ধরন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
দেশের অর্থনীতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার বর্তমানে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে। দায়িত্ব নেয়ার পর বিদ্যমান নানা চ্যালেঞ্জের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতও নতুন করে যুক্ত হয়েছে। এর প্রভাবে জ্বালানি সরবরাহে কিছু সমস্যা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ভাষণের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, একই পরিবারের তিন প্রজন্মের নেতৃত্বের জাতিসংঘে ভাষণ দেয়ার ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর তাদের উত্তরসূরি হিসেবে তারেক রহমান জাতিসংঘে ভাষণ দিয়েছেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি রণদা প্রসাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল হাসান, নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ওসি মো. রাসুল সামদানী আজাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT