মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ঘিওর উপজেলার নকিববাড়ি, দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, সোনারচান-২, গায়ান বাড়ি, গায়ান তরী, হাজারি তরীসহ সাতটি নৌকা অংশ নেয়।উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে শুরু হয়ে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার অধিক দৈর্ঘ্যে এসে বাইচ শেষ হয়। বাইচে প্রত্যন্ত গ্রামের ছোট বড় ৭টি ঘাসি ও খেল্লা নৌকা অংশ নেয়।আয়োজক কমিটির সদস্য ও ব্যাংকার এখলাস উদ্দিন বলেন, পুরস্কার হিসেবে আমরা ক্রেস্ট ও নগদ অর্থ দিয়েছি। সোনার চান ২ নামের নৌকা চ্যাম্পিয়ন হয়েছে।
Leave a Reply