1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ইতালির জেনোভায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২১৩ Time View
জেনোভা ইতালি

ইতালি প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করানোর লক্ষ্যে ইউরোপের দেশ ইতালিতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ইতালির জেনোভা শহরের একটি রেস্তেরায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইতালি জেনোভা যুবদল কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় প্রতিনিধিত্ব করেন যুবদলের সভাপতি সজিব সিকদার, সহ-সভাপতি সবুজ ঢালি এবং নবনির্বাচিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক দোহারের শাহাদাত হোসেন অন্তর।
অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কিভাবে বিপুল ভোটে জয়লাভ করানো যায় এ ব্যাপারে নানাবিধ আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি মুকুল সরদার, সহ-সভাপতি বাচ্চু হাওলাদার, সহ-সভাপতি বাহাদুর বেপারী, ইতালি যুবদলের সহ-সভাপতি সবুজ ঢালি, জেনোভা যুবদল নেতা শামসুল আলম, সজিব ঢালি, জাকির হোসেন, যুবদল নেতা অন্তর সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দগন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেনোভা যুবদলের সাবেক সভাপতি সজীব সিকদার।
এ সময় যুবদল নেতারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
দোহারের হয়ে ইতালিতে দোহার নবাবগঞ্জ ঢাকা-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে প্রবাসীদের কাছে নির্বাচনী প্রচারনা করা ইতালি জেনোভা যুবদলের নবনির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন অন্তর তার বক্তব্যে বলেন, দোহার নবাবগঞ্জ ঢাকা-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে দোহার নবাবগঞ্জবাসীর প্রতি আহবায়ন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আলম,সজিব, জাকির,সুমন,উসমান,বিকন,মুস্তাকিম,আরিফ,দেলোয়ার,শিমান্ত,হাবিবুর সহ আরও অনেকে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT