1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা একদিনে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে

আজ বিকালে মুক্তি পাচ্ছেন ৩৯ ফিলিস্তিনি

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২২০ Time View

গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আজ বিকালে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ৩৯ ফিলিস্তিনি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তা বলেছেন— ইসরাইল এবং হামাসের মধ্যে চুক্তির অংশ হিসেবে মোট ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

নারী-শিশুদের নিয়ে গঠিত বন্দিদের ড্যামন ও মেগিদ্দো নামক দুটি জেল থেকে নিয়ে যাওয়া হবে। এর পর অধিকৃত পশ্চিমতীরের রামাল্লার দক্ষিণে অবস্থিত ওফার কারাগারে রাখা হবে। সেখানে তারা রেডক্রসের মাধ্যমে চূড়ান্ত মুক্তির সনদ পাবেন।

এর আগে ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে, তারা সবাই নারী ও শিশু।

যুদ্ধবিরতি চার দিনেরও বেশি সময় ধরে চলতে পারে বলে তারা জানিয়েছেন।

চুক্তিতে বলা হয়েছে, প্রথম ৫০ জনকে মুক্তি দেওয়ার পর প্রতি ১০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হলে একটি অতিরিক্ত দিন যুদ্ধবিরতি থাকবে বা যুদ্ধবিরতি একদিন বাড়ানো হবে।

জিম্মিদের স্বজনরা বিবিসিকে জানিয়েছেন যে, তারা এমন কোনো আংশিক চুক্তি চায় না, যেখানে শুধু কিছুসংখ্যক জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

তবে এই ধারাটি অব্যাহত থাকলে ভবিষ্যতে বাকি জিম্মিরা মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, প্রথম ৫০ জনের মধ্যে যাদের মুক্তি দেওয়া হবে, তাদের বেশিরভাগই ইসরাইলি নাগরিক, যাদের দুই দেশের নাগরিকত্ব রয়েছে।

সূত্র : আলজাজিরা, মিডল ইস্ট আই

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT