ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নের বাসিন্দা দোহার উপজেলা জাতীয় শ্রমিকলীগের উপদেষ্টা ও সৌদি আরব রিয়াদ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক মাহমুদের উপর বিএনপি ও জামায়াত কর্মীদের অত্যাচার ও মিথ্যা মামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দোহার উপজেলা জাতীয় শ্রমিকলীগের নেতা কর্মীরা। রোববার (২৮ জুলাই) দুপুরে দোহার উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের হলরুমে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন রিপন । তিনি অভিযোগ করেন সৌদিপ্রবাসী আওয়ামীলীগ নেতা ফারুক মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও তার রুমে গিয়ে ভাংচুর করে ৪৩ হাজার সৌদি রিয়াল এবং ২৩ ভরি স্বর্ণ নিয়ে যায় বিএনপি ও জামায়াতের কর্মী নাহিদ, আল আমিন ও সোহেল নামে তিন ব্যক্তি। পরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান ফারুক মাহমুদ। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে বাংলাদেশ সরকার ও দুতাবাসের দৃষ্টি আকর্ষন করেন শ্রমিকলীগের নেতা কর্মীরা। তারা আরও বলেন, বাংলাদেশের মত প্রবাসেও আওয়ামীরীগের কর্মীদের উপর অত্যাচার করছে বিএনপি ও জামায়ত শিবিরের কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আকাশ মাহমুদ, অনিক হোসেন, জুলেল আহমেদ, আমির হামযা সহ আরও অনেকে।
Leave a Reply