1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

দাম বাড়ছে আইফোনের !

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View
আইফোন

তানজিম ইসলামঃ অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ইঙ্গিত দিয়েছেন যে, আগামী প্রজন্মের আইফোনের দাম বৃদ্ধি প্রায় অনিবার্য হয়ে উঠেছে। তার মতে, বৈশ্বিক বাজারে মেমোরি চিপের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়াই এর প্রধান কারণ, এবং শিগগিরই এ পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও খুব কম। টিম কুক জানান, অতিরিক্ত উৎপাদন ব্যয়ের চাপ নিজেদের মধ্যে সামাল দেওয়ার জন্য অ্যাপল দীর্ঘদিন চেষ্টা করেছে। প্রতিষ্ঠানটি এতদিন পর্যন্ত গ্রাহকদের ওপর বাড়তি খরচের বোঝা না চাপানোর নীতি অনুসরণ করলেও বর্তমান পরিস্থিতিতে তা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, পরিস্থিতি বিবেচনায় মূল্য বৃদ্ধি এড়ানো সম্ভব নয়।তবে নতুন আইফোনের দাম কতটা বাড়তে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে এমন আইফোন ১৮ সিরিজে এর সরাসরি প্রভাব দেখা যেতে পারে।বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ প্রো মডেল তৈরিতে ব্যবহৃত মেমোরি ও স্টোরেজ উপাদানের খরচ আগের সংস্করণের তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বেশি হতে পারে। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চাহিদা বেড়ে যাওয়ায় মেমোরি চিপের বাজারে সরবরাহ সংকট আরও তীব্র হয়েছে।

সূত্র: বিবিসি

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT