1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

পূর্ণাঙ্গ সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম আনল ব্রোটেকস

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

তানজিম ইসলামঃ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সামিটে প্রতিষ্ঠানটির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তাকে ব্রোটেকসের এআইচালিত সাইবার ডিফেন্স ইকোসিস্টেম সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি বাংলাদেশের সাইবার সার্বভৌমত্ব (Cyber Sovereignty) ও ডেটা সার্বভৌমত্ব (Data Sovereignty) শক্তিশালী করতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।ব্রোটেকস বলছে, মহাকাশ, বিমান চলাচল, টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ এবং প্রতিরক্ষা প্রযুক্তি খাতে প্রায় দুই দশকের অভিজ্ঞতার ভিত্তিতে তারা বাংলাদেশের জন্য একটি পূর্ণাঙ্গ সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর মাধ্যমে সরকার, প্রতিরক্ষা, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, এন্টারপ্রাইজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতকে আরও নিরাপদ, সহনশীল ও স্বনির্ভর করে তোলাই তাদের উদ্দেশ্য।

দুদিন ব্যাপি আয়োজিত এই সামিটে ব্রোটেকস তিনটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট উপস্থাপন করছে। গুলো হলো:“vNOC”– বুদ্ধিমান নেটওয়ার্ক ও অবকাঠামো পরিচালনার জন্য বিশ্বের প্রথম কথোপকথনভিত্তিক (Conversational) এজেন্টিক এআইঅপস (Agentic AIOps)।

“iSecureGate”- উন্নত নেটওয়ার্ক সুরক্ষার জন্য IDPS, DPI, SPI ও WAF সমন্বিত নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল।

“iCyberDefend”-  সক্রিয় সাইবার প্রতিরক্ষার জন্য এজেন্টিক এআই-চালিত SIEM, SOAR, XDR ও কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক।

এই সমাধানগুলো একত্রে গঠন করে Brotecs-এর One Integrated Cyber Defense Ecosystem, যা একটি একক বুদ্ধিমান প্ল্যাটফর্ম হিসেবে দৃশ্যমানতা (Visibility), সুরক্ষা (Security), অটোমেশন (Automation) এবং কমপ্লায়েন্স (Compliance) নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে।

ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নাহিদ হোসেন বলেন, “প্রায় দুই দশক ধরে আমরা বৈশ্বিক মহাকাশ, বিমান চলাচল, এন্টারপ্রাইজ ও প্রতিরক্ষা খাতের জন্য মিশন-ক্রিটিক্যাল প্রযুক্তি তৈরি করে আসছি। এখন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাইবার ও ডেটা সার্বভৌমত্ব শক্তিশালী করতে একটি সমন্বিত সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমাদের সমাধানগুলো যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত ও প্রকৌশলগতভাবে উন্নয়ন করা হলেও এগুলো বিশ্বমানের বাংলাদেশি মেধার মাধ্যমে পরিচালিত এবং বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক বাজারের নিরাপত্তা চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।”

প্রতিষ্ঠানটি জানায়, সরকারের সঙ্গে যৌথভাবে জাতীয় সাইবার ডিফেন্স ইকোসিস্টেম গড়ে তুলতে তারা প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন অগ্রাধিকার খাতে প্রুফ-অব-কনসেপ্ট বাস্তবায়ন, স্থানীয় দক্ষতা উন্নয়ন, মানদণ্ড ও কমপ্লায়েন্স উন্নয়ন এবং দেশীয়ভাবে পরিচালিত নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হতে পারে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT