1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Title :
স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের রেকর্ড উত্তর শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি থেকে পদত্যাগের হিড়িক দোহারে ২৬৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেফতার কার্তিকপুর বাজারে ফাতেমা সুপার শপের শুভ উদ্বোধন হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার দোহারে প্রবাসীর বাড়িতে ডাকতি ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট ফিরে পাবেন যেভাবে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ বাগমারায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ দস্যু গ্রেফতার ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশি-অধ্যুষিত সিডনির লেকাম্বায় সড়ক দুর্ঘটনায় আহত ২

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

বাংলাদেশি-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সিডনির লেকাম্বায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।আহতদের পরিচয় ও জাতীয়তা নিয়ে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশি বলে দাবি করা হলেও তদন্ত-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত আহতদের নাম, জাতীয়তা বা পারিবারিক পরিচয় প্রকাশ করেনি।স্থানীয় সূত্রে জানা যায়,  লেকাম্বার দ্য বুলেভার্ড সড়কে পথচারী পারাপারের নির্ধারিত স্থানে একটি গাড়ির ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ এলাকা ঘিরে ফেলে।নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর প্রায় ১টার দিকে লেকাম্বার দ্য বুলেভার্ড সড়কে জরুরি সহায়তার জন্য খবর আসে। ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সাদা রঙের টয়োটা টারাগো পথচারী পারাপারের স্থানে দুইজনকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি অডি গাড়িকে ধাক্কা দেয়। আশপাশের নিরাপত্তা ক্যামেরায় ঘটনার কিছু অংশ ধারণ হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ঘটনাস্থলের আলামত সংগ্রহ, নিরাপত্তা ক্যামেরার চিত্র বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনের প্রযুক্তিগত অবস্থা ও সংঘর্ষের পরিস্থিতিও খতিয়ে দেখা হবে। তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার কারণ এবং দায় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT