1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হেলেন’

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ Time View
ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হেলেন

ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ‘অত্যন্ত বিপদজনক’ ঘূর্ণিঝড় ‘হেলেন’ আঘাত হেনেছে। কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অরক্ষিত অবস্থায় দুর্যোগপূর্ণ এই ঝড়টির কারণে সৃষ্টি হওয়া জলোচ্ছ্বাসের ফলে একটি দোতলা বাড়িও ডুবে যেতে পারে। খবর এএফপির।গত কয়েক যুগের মধ্যে মেক্সিকো উপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বড় এটি। এর প্রভাবে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং রাস্তঘাট পানিতে ডুবে গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, দ্রুত লয়ে চলতে থাকা এই ঘূর্ণিঝড়টি গতকাল বৃহস্পতিবার ‘অত্যন্ত বিপদজনক’ ক্যাটাগরি-৪ হারিকেনে রূপ নেয়। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার এবং এটি থালাহাসির বিগ বেন্ড এলাকায় আঘাত করেছে। হারিকেন সেন্টার আরও জানিয়েছে, ফ্লোরিডার বিগ বেন্ড এলাকার প্রতিটি নাগরিক দুর্যোগপূর্ণ ঝড় ও বন্যার ঝুঁকির মুখে রয়েছেন।ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান বলেন, ‘আমরা আশঙ্কা করছি ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এসব এলকায়। অর্থাৎ দোতলা একটি বাড়ির ছাদও ডুবে যেতে পারে পানিতে।’ তিনি জানান, ঝড়ের প্রভাবে পানি খুব দ্রুত বেড়ে যেতে পারে এবং তা বাড়িঘর থেকে শুরু করে যানবাহন ভাসিয়ে নিতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জনগণকে আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন। বাইডেন বলেন, ‘ঘূর্ণিঝড় হেলেনের যাত্রাপথে যেসব লোকজন রয়েছে তাদের সবাইকে বাড়িঘর ছাড়ার হুঁশিয়ারি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আপনারা বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সাথে নিন এবং নিরাপদে থাকুন।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT