1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Title :
বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত করলো ট্রাম্পের প্রশাসন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫০০ নবাবগঞ্জের বান্দুরায় ডিএন স্পোর্টস জোনের শুভ উদ্বোধন নবাবগঞ্জের বান্দুরায় আজিজুল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার লটাখোলা নতুন বাজার ব্রিজে ঝুলছে অটোরিকশা চালকের লাশ ইউসুফপুর বাজারে হাসেম বেপারী অর্থায়নে সিসি ক্যামেরা বিতরণ দোহারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু কিশোরীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন টাকা ধার না দিতে দাদার মাইকিং মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিটিএ’র উচ্ছেদ অভিযান শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু দুবাইয়ের সড়কে প্রাণ গেল নবাবগঞ্জের রাসেল মাহমুদের নবাবগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার মাঝিরচর বাজারে আবুল হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ সখীপুরে ইমু আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু ২৮ আগস্ট দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’

‘আবুল সরকারকে মুক্তির দাবিতে চাপ সৃষ্টি করা হচ্ছে, আলেম সমাজ উদ্বিগ্ন’

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৭ Time View
আবুল সরকার

নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ তুলেছেন মানিকগঞ্জের আলেম–ওলামা ও তাওহিদী জনতার নেতৃবৃন্দ। বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ মন্তব্য করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার আবুল সরকারের মুক্তির দাবিতে বিভিন্ন মহল চাপ সৃষ্টি করছে। এ সুযোগে একটি রাজনৈতিক গোষ্ঠী ইস্যুটিকে উসকে দিয়ে নির্বাচনের আগে মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুজীবুর রহমান।

বক্তারা অভিযোগ করে বলেন, রোববার শহরে তাওহিদী জনতার নির্ধারিত রুটে শান্তিপূর্ণ মিছিল চলার সময় আবুল সরকারের অনুসারীরা হাইস্কুল মাঠসংলগ্ন এলাকায় জটলা পাকিয়ে ‘নীরব উসকানি’ সৃষ্টি করেন। তাদের উত্তেজিত আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

জেলা হেফাজতের নেতা মাওলানা মাহবুবুর রহমান দাবি করেন, বাউলদের পক্ষ থেকে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলেম–ওলামাদের হয়রানি করা হলে মুরব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জেলা হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, হাসান মাহমুদ শরীফ, মাওলানা শামসুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা কারী ওবায়দুল্লাহ, তথ্য সম্পাদক দেওয়ান তানজিল আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, সহ-আইন সম্পাদক ওমর ফারুক, সদর উপজেলা সভাপতি মুফতি আব্দুল করিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক রমজান মাহমুদ ও মাওলানা আনোয়ার হোসেন রিয়াদ প্রমুখ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT