1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

১৮ প্রো ম্যাক্স হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে দামি আইফোন

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৯২ Time View

তানজিম ইসলামঃ আইফোন ১৮ প্রো ম্যাক্স হতে পারে প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে দামি নন-ফোল্ডিং আইফোন।প্রযুক্তিবিষয়ক টিপস্টার ‘স্মার্ট পিকাচু’-এর দাবি, নতুন হার্ডওয়্যার ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ফোনটির দাম আগের প্রজন্মের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, চীনের বাজারে আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হতে পারে ১১ হাজার ইউয়ান (প্রায় ১ লাখ ৫৬ হাজার ৭০০ রুপি)। এটি আইফোন ১৭ প্রো ম্যাক্সের তুলনায় প্রায় ১ হাজার ইউয়ান বেশি।প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফোনটিতে ব্যবহৃত হবে অ্যাপলের এ২০ প্রো (A20 Pro) চিপ, যা টিএসএমসি (TSMC)-র অত্যাধুনিক ২ ন্যানোমিটার (2nm) প্রযুক্তিতে তৈরি হবে। এই প্রযুক্তির প্রতিটি ওয়েফারের উৎপাদন খরচ প্রায় ৩০ হাজার মার্কিন ডলার, যা ৩ ন্যানোমিটার প্রযুক্তির তুলনায় ৫০ থেকে ৬৬ শতাংশ বেশি। ফলে চিপ তৈরির খরচও ২০ শতাংশের বেশি বেড়ে যেতে পারে। জানা গেছে, টিএসএমসির প্রাথমিক উৎপাদনের ২ ন্যানোমিটার চিপের অর্ধেকেরও বেশি ইতোমধ্যে নিজেদের জন্য সংরক্ষণ করেছে অ্যাপল।এ ছাড়া প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আইফোন ১৮ সিরিজের পাশাপাশি অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল আইফোনও উন্মোচন করতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT