1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা একদিনে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা হরিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

লটাখোলা উচ্চ বিদ্যালয়ে সহপাঠীর ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত

  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪৭৭ Time View

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করলো মধ্য লটাখোলা এলাকার মো. সাজুর ছেলে মশিউর নামের অপর এক শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত রাব্বি চর-লটাখোলা এলাকার আউয়াল বেপারী ছেলে ও ইউসুফ একই এলাকার মোশারফ হোসেন এর ছেলে বলে জানা গেছে।
পরে দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় ইউসুফ নামের শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক মো. আশরাফুল।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে লটাখোলা এলাকার মশিউর নামে এক শিক্ষার্থী তার সহপাঠী রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত কওে স্কুল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আসামীকে গ্রেপ্তারে কাজ করছে দোহার থানা পুলিশ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT