1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
স্বাস্থ্য সচেতনতায় ‘পুষ্প জলধারা ম্যারাথন’ ৪ সেপ্টেম্বর দুবলিতে” ১০ ভুলে নষ্ট হতে পারে স্মার্টফোন বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে আদিবাসী না ক্ষুদ্র নৃগোষ্ঠী না উপজাতি? এই শাব্দিক সংকটের জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের অদূরদর্শীতা! সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে প্রাণ গেল ৯ বাংলাদেশির সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু ২৯ আগষ্ট শনিবার দিঘীরপাড়ে ঐতিহ্যের নৌকা বাইচ শুক্রবার কলাকোপায় ঐতিহ্যের নৌকা বাইচ রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক ও কন্ডাক্টর নারী ১৩টি আইফোন ও ৫১ লাখ টাকার সিগারেট জব্দ খন্দকার আলী আব্বাসের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ রিয়াদে দোহার প্রবাসীদের ফুটবল খেলা অনুষ্ঠিত দোহার উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোহার উপজেলা মহিলা দলের দোয়া মাহফিল বারুয়াখালীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হলেন নবাবগঞ্জের ইমরান হোসেন  মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে রুপা-স্বর্ণ ও টাকা ছিনতাই মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।জামাল মোল্লা (৬৫) মধুখালী উপজেলার মাচকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত মোমিন মোল্লার ছেলে।মামলার অভিযোগে বলা হয়, ২০২৬ সালের ৩ মে বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে দর্জি বাড়িতে নতুন জামা-কাপড় আনতে যায়। সেখানে দর্জির বাড়িতে না থাকায় শিশুটি আসামির বাড়ির উঠানে তার নাতনিসহ অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এসময় জামাল মোল্লা শিশুটিকে তার বসতঘরের ভেতরে নিয়ে যান। পরে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন।একপর্যায়ে শিশুটি আসামির হাত থেকে ছুটে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় আসামির বাড়ির সিঁড়ির ওপর পড়ে গিয়ে শিশুটি চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করা হয়।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী বলেন, ‘মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। শিশুদের নিরাপত্তা ও এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ গুরুত্বপূর্ণ। আদালতের এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি সমাজের অপরাধীরা এই রায় থেকে শিক্ষা নিবে।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT