মালয়েশিয়ার মেলাকা রাজ্যের আলোর গাজাহ এলাকার দুরিয়ান তুঙ্গাল টামান চেম্পাকা ২–এর একটি ভাড়া বাসা থেকে দুই বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে ঘটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দুজনের মধ্যে পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার পর ছোট ভাই আত্মহত্যা করেন।জানা গেছে, নিহতদের মধ্যে একজনের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক, যিনি দুই সপ্তাহ আগে সন্তানকে নিয়ে চলে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন, কারণ তিনি স্ত্রীকে কাজ করতে দিতে চাইতেন না।
দুজনই কাছাকাছি একটি নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। রাত পৌনে ১১টার দিকে ফরেনসিক তদন্ত শেষে পুলিশ লাশ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মেলাকা পুলিশের প্রধান দাতুক দজুলখাইরি মুখতার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
Leave a Reply