1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩১৪ Time View
রিয়াদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শাছমুদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শাছমুদ্দিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা গ্রামের খাঁন বাড়ির মৃত মোখলেছুর রহমান খাঁনের ছেলে। এলাকায় তিনি শামছু খাঁন নামে পরিচিতি ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শামছু খাঁন দীঘদিন ধরে প্রবাসে ছিলেন। সৌদি আরব সময় রোববার বিকালে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল। তিনি বলেন, শামছু খাঁনের মা, দুই স্ত্রী এবং প্রথম স্ত্রীর দুটি কন্যা সন্তান রয়েছে। আজ (সোমবার) সকালে তার প্রথম স্ত্রীর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তবে তিনি সৌদি আরবের কোন শহরে থাকতেন, সেটা তারা জানাতে পারেনি।

শামছু খাঁনের মরদেহ দেশে আনার ব্যাপারে পরিবারের লোকজন সরকারের প্রতি আকুতি জানিয়েছেন বলেও জানান তিনি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT