1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৪০ সেনা নিহত

  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ Time View

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র হামলায় গত চার দিনে জান্তা সরকারের আরও ৩৯ সেনা নিহত হয়েছেন। বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের জোট পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপস (পিডিএফএস) ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর সংগঠন ইএওর সদস্যদের হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটি থেকে প্রকাশিত ইরাবতি অনলাইন এ খবর জানিয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সাগাইন অঞ্চলের তেইজ শহর দখলে নেওয়ার চেষ্টা করে বিদ্রোহী জোট পিডিএফএস। এদিন মাগওয়া, তানিনথারিয়া, মন, কাইয়াহ ও চীন প্রদেশে লড়াইয়ের খবর পাওয়া গেছে। তেইজ শহরের একটি পুলিশ স্টেশন বিদ্রোহীরা দখল করে নিলে বিমান হামলা চালায় মিয়ানমার জান্তা সরকার। সোমবার তানিনথারিয়া এলাকার পালাউ শহরতলিতে এক সেনাসদস্য নিহত হন।

চীন প্রদেশের বিদ্রোহী সংগঠন চীনল্যান্ড ডিফেন্স ফোর্স জানিয়েছে, প্রদেশটির রাজধানী শহর হাখায় লড়াইয়ে রোব ও সোমবার কমপক্ষে সাত সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

বাহিনীটি বলছে, মিয়ানমারে লড়াইরত বিদ্রোহী সংগঠনগুলোর প্রধান জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের ‘অপারেশন-১০২৭’ সফল করতে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল এখন এ বিদ্রোহী জোটের নিয়ন্ত্রণে।

পিডিএফএস জোট জানিয়েছে, মন প্রদেশে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে জান্তা সরকার। সেখানে সরকারের বর্ডার গার্ড ফোর্সের আরও ১১ সদস্য নিহত হয়েছেন। একজন বিদ্রোহীও এ লড়াইয়ে নিহত হন। এ ছাড়া অন্য প্রদেশগুলোতে হতাহতের ঘটনা ঘটে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT