1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Title :
আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যার চেষ্টা কান্না থামছেই না নিহত পুলিশ কনস্টেবলের পরিবারের কনস্টেবল আনোয়ার হত্যা, ১০ জনকে আসামি করে মামলা শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী আটক ফ্যামিলি কার্ড শুমারি শুরু মহিলা আওয়ামী লীগ নেত্রী মানতাশা আরফিন মেঘলা গ্রেপ্তার আরও কমতে পারে স্বর্ণের দাম ইতালিতে হাজারো মানুষের বিক্ষোভ ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ পাগলা মসজিদের ১৫টি দানবাক্সে ৫১ বস্তা টাকা সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক বৃষ্টি নিয়ে সুখবর নেই বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে কারাগারগুলোতে সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা

সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫) নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত খোরশেদ আলম ভাই চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

গত ১৯ নভেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জেলার সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন বিএনপি নেতা খোরশেদ আলম। এতে গুরুতর আহত অবস্হায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT