মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাজহারুল ইসলাম। আটক নারীরা হলেন- পশ্চিম বাস্তা গ্রামের রুজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)। স্থানীয়রা জানান, ওই চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে বাস্তা এলাকায় অভিযোগ রয়েছে। রোববার রাতে তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় তাদের আটক করে উদ্ধার করা মাদকসহ সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী।
Leave a Reply