1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
টানা ৬ বার কমল স্বর্ণের দাম দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার আয়াসের জামিন নামঞ্জুর গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়াজ শুনতে নানাবাড়ি গিয়ে শিশুর মৃত্যু দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা কর্মী গ্রেপ্তার দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি শ্রীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে সেতুর নিচে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে থানায় নানাশ্বশুরের অভিযোগ মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিরাজদীখানে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার ১৪ মামলার আসামি বাঘড়ার পলাতক মিজানুর গ্রেপ্তার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি

ওয়াজ শুনতে নানাবাড়ি গিয়ে শিশুর মৃত্যু

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫৫ Time View

ধর্মীয় ওয়াজ শুনতে মা’র সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসা হাবীব মিয়া (৯) নামের এক শিশু ট্রলিচাপায় নিহত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর শহরের নবীনগর এলাকায় ফারকীয়া দারুচ্ছালাম মাদরাসার সামনে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা এ ঘটনা ঘটে।শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সদর উপজেলার সাপমারী এলাকার মিলন মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে শহরের নবীনগর ফারুকয়িা দারচ্ছালাম মাদরাসার মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সভায় ওয়াজ শোনার জন্য মা’র সাথে মাদরাসার সামনের তাজ ফিলিং স্টেশনের পাশে নানাবাড়ি বেড়াতে আসে শিশু হাবীব।বুধবার ওয়াজের পেন্ডেল দেখার জন্য মাদরাসার কাছে গেলে শহর থেকে ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলির ডংলা আকস্মিকভাবে ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। সেসময় রাস্তার পাশে দূরে দাঁড়ানো শিশু হাবিবকে ট্রলিটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রকিয়াধীন রয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT