1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
টানা ৬ বার কমল স্বর্ণের দাম দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার আয়াসের জামিন নামঞ্জুর গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়াজ শুনতে নানাবাড়ি গিয়ে শিশুর মৃত্যু দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা কর্মী গ্রেপ্তার দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি শ্রীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে সেতুর নিচে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে থানায় নানাশ্বশুরের অভিযোগ মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিরাজদীখানে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার ১৪ মামলার আসামি বাঘড়ার পলাতক মিজানুর গ্রেপ্তার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি

সিরাজদীখানে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭৪ Time View

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ১৫ বছর বয়সী নিজ প্রতিষ্ঠানের এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক গার্মেন্টস মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আনোয়ার হোসেন রাজু (৬০) উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি গ্রামের মৃত শেখ সমন আলীর ছেলে। তিনি কাঠালতলী গ্রামে অবস্থিত ইন্ডিয়ান টেক্সটাইল নামের একটি গার্মেন্টস কারখানার মালিক।পুলিশ জানায়, ভুক্তভোগীর মা আগে থেকেই প্রতিষ্ঠানটিতে কাজ করতেন। সম্প্রতি তার মেয়েও সেখানে কাজে যোগ দেয়। যোগদানের ৩ দিনের মাথায় গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে কারখানার নিজ অফিসকক্ষে দরজা বন্ধ করে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।পরে কিশোরীকে কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে তাঁর মা ও পরিবারের সদস্যরা কারখানায় গিয়ে কক্ষের তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় গত ১৩ নভেম্বর রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সিরাজদীখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT