1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Title :
দোহারে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি দোহারে চুরির অভিযোগে যুবক আটক দোহারের মাহমুদপুরে গাঁজাগাছ উদ্ধার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু বন্ধ হচ্ছে অ্যাপলের ‘সাপোর্ট কমিউনিটি’ অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও শ্রীনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিবাহ পণ্ড নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি আজহারুল, সম্পাদক ইমরান সুজন দোহারে গ্রেফতার ৭ জুমার দিনে মুমিনের বিশেষ ৪টি আমল শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু দোহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৭ ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো গ্রিস মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের মৃত্যুদণ্ড দোহারে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৯ নামের মিলে এক বছর কারাগারে থাকা দোহারের আলমাস মুক্তি পেয়েছেন স্যরি ধুয়ে পানি খা’,পরীমনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিবাহ পণ্ড

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩১৫ Time View

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের তত্ত্বাবধানে পৃথক অভিযান চালিয়ে বিয়ে দুটি বন্ধ করা হয়।এ ঘটনায় দুই ছাত্রীর পরিবারের সদস্যদের জরিমানা করা হয়েছে।স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার রাজিহার গ্রামের আব্দুর রহমানের মেয়ে ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিমা মনির বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও নিরুপম মজুমদার আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমীন খালাসি, গ্রামপুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাল্যবিবাহটি বন্ধ করেন।অন্যদিকে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আবু কালাম মাতুব্বরের ছেলে শওকত মাতুব্বরের সঙ্গে একই উপজেলার ইউছুফ মিয়ার মেয়ে ও রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের (১৫) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে সেখানে ছেলের ভাই আল-আমিন মাতুব্বর ও মেয়ের নানিকে পাওয়া যায়।তাদের ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, বাল্যবিবাহ এক ধরনের অভিশাপ। এটি প্রতিরোধে নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হয়েছে। বাল্যবিবাহের সঙ্গে কোনো আপস নেই।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT