1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View

কোলে ৪৫ দিনের নবজাতক। আর হাঁটুর নিচে বিশেষ কৌশলে অ্যাংলেটের ভেতর লুকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবা। এভাবে ইয়াবা পাচারের সময় বগুড়ায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (২৫ অক্টোবর) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন- সোহাগ মৃধা ও তার স্ত্রী সারমিন খানম। দুজনের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। তাদের মধ্যে সোহাগ মৃধার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী আর কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই দুই যাত্রীর দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারমিন খানমের দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে কালো স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে ইয়াবার প্যাকেট আটকানো ছিল। তার ডান পায়ের অ্যাংলেট থেকে ২০টি প্যাকেটে ৪ হাজার এবং বাম পায়ের অ্যাংলেট থেকে ১৯টি প্যাকেটে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৭৮০ গ্রাম।

সোহাগ মৃধার (৩১) স্থায়ী বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামে। তার স্ত্রী সারমিনের বাড়ি একই উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের দোগাছী গ্রামে। তারা বর্তমানে ঢাকার মিরপুর-১ এলাকার মধ্যপাইকপাড়া আহম্মদ নগরে বসবাস করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৯(গ), ৪১ ও ২৬(১) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT