দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার বিলাসপুরে ইউনিয়নের রাধানগর এলাকায় মো. খোকন নামে এক সৌদি প্রবাসীর বসত বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ১ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলে অভিযোগ করেছেন প্রবাসী খোকনের স্ত্রী লিমা আক্তার। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
প্রবাসী খোকনের স্ত্রী লিমা আক্তার বলেন, সম্প্রতি তিনি সৌদি আরব থেকে দেশে এসেছেন। বিদেশ থেকে আনা স্বর্ণালংকার ঘরে রেখে সে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তার স্বামীর বোনের মাধ্যমে জানতে পারেন তার ঘরে চুরি হয়েছে। খবর পেয়ে লিমা শশুর বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ও তালা ভেঙ্গে তার শোবার ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে আছে। এসময় সে দেখে তার আলমারিতে রাখা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি হয়েছে। এছাড়াও মূল্যবান কিছু কাগজপত্রও খোয়া গেছে।
এ ঘটনায় তার পাশের রুমে থাকা দেবর ও তার স্ত্রী প্রতিবেদককে জানান তারা এ ব্যাপারে কিছু জানেন না। এমনকি রাতে কোন আওয়াজ ও পান নি।
এ ঘটনার পর প্রবাসী খোকনের স্ত্রী লিমা আক্তার বাদী হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply