1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Title :
নামের মিলে এক বছর কারাগারে থাকা দোহারের আলমাস মুক্তি পেয়েছেন স্যরি ধুয়ে পানি খা’,পরীমনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স সফলতা লাভে মুমিনের যে ৮ গুণ থাকা জরুরি রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেট টেস্ট ড্র স্বাস্থ্য কমপ্লেক্সের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী হরিরামপুরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩ দোহারে স্বামীর ছুরিকাঘাতে আহত পপির মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত শ্রীনগরে মাইক্রোবাসের ধাক্কায় ৯ জন আহত হরিরামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে জখম করে ব্যাগ ছিনতাই গ্রামপুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে নবাবগঞ্জের কাইমুদ্দিনের মৃত্যু ইতিহাস গড়লেন হৃদয় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত নবাবগঞ্জের টিকরপুরে ডাকাতি কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা সিংগাইরে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণ

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬১ Time View
সিংগাইর থানা

মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে গণধর্ষণের পর সারা শরীরে মরিচের গুঁড়ো ছেটানো ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামে এই ঘটনা ঘটে। গণধর্ষণের শিকার ওই গৃহবধূর মুখ চেপে ধরে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের পর তার চোখ-মুখ ও সারা শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামের ওই গৃহবধূ রাতে তার শয়নকক্ষ থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। প্রকৃতি কাজ সেরে টয়লেট থেকে বের হওয়ার পর ওঁৎ পেতে থাকা পাঁচজন মুখোশধারী তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে পার্শ্ববর্তী মোস্তফার কৃষিজমির সেচপাম্পসংলগ্ন ড্রেনের দিকে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করা হয়। প্রায় এক ঘণ্টা পর অভিযুক্তরা কাপড় ও ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে পাশের একটি জমির আইলে ফেলে রেখে যায়। যাওয়ার সময় তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। পরে গৃহবধূর  চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। তারা হাত-পায়ের বাঁধন খুলে পানি দিয়ে শরীর থেকে মরিচের গুঁড়া পরিষ্কার করেন। পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT