1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Title :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত শ্রীনগরে মাইক্রোবাসের ধাক্কায় ৯ জন আহত হরিরামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে জখম করে ব্যাগ ছিনতাই গ্রামপুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে নবাবগঞ্জের কাইমুদ্দিনের মৃত্যু ইতিহাস গড়লেন হৃদয় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত নবাবগঞ্জের টিকরপুরে ডাকাতি কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা সিংগাইরে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা শ্রীনগরে পুকুর থেকে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ পরীমনির বিরুদ্ধে ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল,ইমাম গ্রেপ্তার কাল থেকে শুরু সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ চলাচল আরো বাড়ল সোনার দাম দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু

ইতিহাস গড়লেন হৃদয়

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

ডাবল সেঞ্চুরির মাইলফলকটা ছুঁয়েই তামিম ইকবাল, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমদের কাতারে এসে দাঁড়িয়েছিলেন তাওহিদ হৃদয়। এই তিনজনের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিশতকের স্বাদ নিয়েছিলেন। এবার তাদের সবাইকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে ফেললেন তাওহিদ। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ টেস্ট ইনিংস এখন তার দখলে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটা ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি খেলেছিলেন ২১৯ রানের ইনিংস। সেই রেকর্ডটা প্রায় ৮ বছর টিকে ছিল। তা আজ ভেঙে গেল হৃদয়ের হাতে।

হৃদয় আজ ভেঙে দিয়েছেন একগাদা রেকর্ড। প্রথম সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটা এতদিন ছিল মুমিনুল হকের। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৩ বছর পর এই রেকর্ডটি নিজের করে নেন হৃদয়, সেটাও অবশ্য দ্বিতীয় সেশনের ঘটনা।

তৃতীয় সেশনের শুরুতে এবার এমন এক কীর্তি গড়লেন, যা কখনোই দেখেনি বাংলাদেশ। এবার হৃদয় বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংসটিও নিজের দখলে নিয়ে নিলেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT