ফজরের সুন্নত নামাজ আদায় করতে গিয়ে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের এক ইমাম। সোমবার (১৭ আগস্ট) ভোরে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এই ঘটনা ঘটে।মৃত হাফেজ আতাউল্লাহ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান। তিনি পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসায় পড়াশোনা করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন।স্থানীয়রা জানায়, প্রায় দেড় বছর ধরে ওই বাজার মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন আতাউল্লাহ।
Leave a Reply