দোহার (ঢাকা) প্রতিনিধিঃ সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোহার উপজেলা মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার রাইপাড়া ইউনিয়নে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলার নেত্বতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা দলের সভাপতি স্বর্ণা মোল্লা, দপ্তর সম্পাদক বিথী আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক শাহানাজ, রাইপাড়া ইউনিয়ন মহিলা দল নেত্রী সুলতানা, চায়না, মিতু সহ আরও অনেকে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্নার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply