1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
স্বাস্থ্য সচেতনতায় ‘পুষ্প জলধারা ম্যারাথন’ ৪ সেপ্টেম্বর দুবলিতে” ১০ ভুলে নষ্ট হতে পারে স্মার্টফোন বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে আদিবাসী না ক্ষুদ্র নৃগোষ্ঠী না উপজাতি? এই শাব্দিক সংকটের জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের অদূরদর্শীতা! সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে প্রাণ গেল ৯ বাংলাদেশির সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু ২৯ আগষ্ট শনিবার দিঘীরপাড়ে ঐতিহ্যের নৌকা বাইচ শুক্রবার কলাকোপায় ঐতিহ্যের নৌকা বাইচ রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক ও কন্ডাক্টর নারী ১৩টি আইফোন ও ৫১ লাখ টাকার সিগারেট জব্দ খন্দকার আলী আব্বাসের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ রিয়াদে দোহার প্রবাসীদের ফুটবল খেলা অনুষ্ঠিত দোহার উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোহার উপজেলা মহিলা দলের দোয়া মাহফিল বারুয়াখালীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হলেন নবাবগঞ্জের ইমরান হোসেন  মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে রুপা-স্বর্ণ ও টাকা ছিনতাই মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

১৩টি আইফোন ও ৫১ লাখ টাকার সিগারেট জব্দ

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআইয়ের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১৪৮’ ফ্লাইটের যাত্রীদের তল্লাশিকালে এসব পণ্য উদ্ধার করা হয়।জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা। এর মধ্যে রয়েছে মন্ড, প্লাটিনাম ও ইজি লাইট ব্র্যান্ডের মোট এক হাজার ৮০২ কার্টন সিগারেট এবং ১৩টি আইফোন।এ ঘটনায় জড়িত তিন যাত্রী—মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদকে আটক করা হয়েছে। এদের কাছ থেকে এবং পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় পণ্যগুলো উদ্ধার করে এনএসআই।বিমানবন্দর সূত্রে জানা যায়, বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় এবং অতিরিক্ত মোবাইল ফোন ব্যাগেজ সুবিধার বহির্ভূত হওয়ায় ডিএম (ডিটেনশন মেমো) মূলে পণ্যগুলো আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য উদ্ধারকৃত মালামাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT