1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Title :
দোহার উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোহার উপজেলা মহিলা দলের দোয়া মাহফিল বারুয়াখালীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হলেন নবাবগঞ্জের ইমরান হোসেন  মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে রুপা-স্বর্ণ ও টাকা ছিনতাই মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা কালকিনিতে মহিলা মাদরাসায় ককটেল বিস্ফোরণে আহত ৫ এমন চিকিৎসা ব্যবস্থা গড়তে চাই যেন বিদেশে যেতে না হয় : প্রধানমন্ত্রী রোমান স্পোটিংকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী দোহারে ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের রেকর্ড উত্তর শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি থেকে পদত্যাগের হিড়িক দোহারে ২৬৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেফতার কার্তিকপুর বাজারে ফাতেমা সুপার শপের শুভ উদ্বোধন হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার দোহারে প্রবাসীর বাড়িতে ডাকতি

ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হলেন নবাবগঞ্জের ইমরান হোসেন 

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View
ইমরান হোসেন 

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের বাহ্রা গ্রামের কৃতি সন্তান মো. ইমরান হোসেন ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হয়েছেন। তিনি যুক্তরাজ্যের অনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন থেকে গত ২৩শে জুলাই ২০২৬ ইং তারিখে কল টু দ্য বার সম্পন্ন করে ব্যারিস্টার-এট-ল ডিগ্রি অর্জন করেন এবং ইংল্যান্ড ও ওয়েলসের বারে অন্তর্ভুক্ত হন।

মো. ইমরান হোসেন নবাবগঞ্জের বাহ্রা গ্রামের হাজী মো. শাহজাহান পত্তনদার ও  মোছা. সালেহা বেগমের তৃতীয় সন্তান। এছাড়াও তিনি ঢাকা জেলার বিশিষ্ট আইনজীবী মরহুম এডভোকেট মো. ইসমাইল সাহেবের নাতী ও বাহ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নূর মোহাম্মদ নুরু সাহেবের ভাগিনা।

শৈশব থেকেই ইমরান হোসেন পড়ালেখার প্রতি গভীর মনোযোগী ও মেধাবী ছিলেন এবং শিক্ষা জীবনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রাখেন। ২০০৪ সালে নবাবগঞ্জের আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক  এবং ২০০৬ সালে ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এরপর তিনি ২০১০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে (University of London) থেকে এলএলবি (LLB) ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে ২০১৪ সালে ইস্টার্ন ইউনিভার্সিটি (Eastern University) থেকে এলএলএম (LLM) ডিগ্রি সম্পন্ন করেন। আইন পেশায় আত্মনিয়োগের লক্ষ্যে ২০১২ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত হন।

বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত রয়েছেন। পেশাগত জীবনে ব্যারিস্টার ইমরান হোসেন একজন ভালো ও মানবিক আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন। তার এ অর্জনে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গর্বিত ও গভীর আনন্দ প্রকাশ করেছেন। এমনকি বিভিন্ন মাধ্যমে তাঁর নিজ গ্রামবাসী তাঁকে এ কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আগামীতে দেশ ও মানুষের জন্য কাজ করবেন বলেও আশাপ্রকাশ করেন৷

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT