1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Title :
দোহারে স্বামীর ছুরিকাঘাতে আহত পপির মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত শ্রীনগরে মাইক্রোবাসের ধাক্কায় ৯ জন আহত হরিরামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে জখম করে ব্যাগ ছিনতাই গ্রামপুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে নবাবগঞ্জের কাইমুদ্দিনের মৃত্যু ইতিহাস গড়লেন হৃদয় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত নবাবগঞ্জের টিকরপুরে ডাকাতি কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা সিংগাইরে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা শ্রীনগরে পুকুর থেকে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ পরীমনির বিরুদ্ধে ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল,ইমাম গ্রেপ্তার কাল থেকে শুরু সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ চলাচল আরো বাড়ল সোনার দাম

নবাবগঞ্জে ভোটের মাধ্যমে জামায়াতকে প্রতিহত করার চ্যালেঞ্জ

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

বলপ্রয়োগে নয়, ব্যালট পেপারের মাধ্যমে স্বাধীনতার পরাশক্তি জামায়াতকে ভোটের মাঠে প্রতিহত করার ঘোষনা দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। বৃহষ্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রায় এক যুগ পর যুবদলের আনুষ্ঠানিক এ কর্মীসভায় ১৪টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।
কলাকোপা পুকুরপাড়ে যুবদল নেতা পবন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সহসভাপতি আব্দুল ওয়াহিদ, আবু শফিক মাসুদ খন্দকার, ঢাকা জেলা যুবদলের জেষ্ঠ্য সহসভাপতি আবুল হাশেম বেপারী, সাবেক ভিপি এম রহমান আকবর, মোক্তার হোসেন, সোহেল মাহমুদ, মোজাহিদ খান প্রমুখ।
সভায় বিএনপি প্রার্থী আশফাক বলেন, যুবদলের নেতাকর্মীরা বিগত ১৭ বছর সবচেয়ে বেশী হামলা মামলার শিকার হয়েছে। তাঁদের কাজ এখনো শেষ হয়নি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমেই তাঁরা আরো দায়িত্বশীল ও পরীক্ষিত হয়ে উঠবেন।
তিনি আরো বলেন, যুবদল কারো সাথে যাতে পেশীশক্তির আচরণ না করে। জনগণকে ভালোবেসে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। এসময় জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বলেন, বলপ্রয়োগ বা শক্তি দিয়ে নয়, মানুষের আস্থা অর্জন করে ভোটের মাধ্যমে দেশবিরোধী শক্তিকে মোকাবেলা করতে হবে।
আশফাক এসময় যুব নেতাদের বলেন, পোষ্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়েছে। আপনারা এলাকার সকল আত্মীয় স্বজন ও বন্ধুমহলকে ফোনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহিত করতে কাজ করুন। শেষে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবাইকে দোয়ার আহবান জানান।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT