1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা সিংগাইরে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা শ্রীনগরে পুকুর থেকে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ পরীমনির বিরুদ্ধে ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল,ইমাম গ্রেপ্তার কাল থেকে শুরু সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ চলাচল আরো বাড়ল সোনার দাম দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বিলাসপুরের হাজারবিঘায় হামলায় আহত দুই কেরানীগঞ্জে অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ যুক্তরাজ্যে প্রেমের সন্ধানে এবার পাড়ি দিতে পারেন ফিনল্যান্ডে

সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ পরীমনির বিরুদ্ধে

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View
পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক অনাকাঙ্ক্ষিত ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার সময় নায়িকার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ও অভিনেত্রীর বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং হাতে খামচি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।এই ঘটনায় সাংবাদিক ও এক বিচারপ্রার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। তবে আদালত থেকে বের হওয়ার পর পরিস্থিতি হুট করেই ভিন্ন দিকে মোড় নেয়। অভিযোগ রয়েছে, পরীমনির নিরাপত্তাকর্মীরা গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে চরম দুর্ব্যবহার ও ধাক্কাধাক্কি শুরু করেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা নানাভাবে হেনস্তার শিকার হন।

‘আগামীর সময়’-এর প্রতিবেদক সিয়াম হোসেন অভিযোগ করেন, চিত্রনায়িকা পরীমনি তার হাতে খামচি দিয়েছেন।  ‘সমকাল’-এর প্রতিবেদক রবিউল হোসেন অভিযোগ করেছেন, অভিনেত্রী নিজেই তার মোবাইল ফোন কেড়ে নিয়েছেন।

এ ছাড়া ওই ঘটনাস্থলে ‘জাগো নিউজ’-এর প্রতিবেদক আশিকুজ্জামানেরও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হয়ে ‘জাগো নিউজ’-এর নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান এবং মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার আহত হন। আশিকুজ্জামানের পিঠে এবং কাউছারের কাঁধ ও হাতে আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে আশিকুজ্জামানকে আদালতের পাশের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। উল্লেখ্য, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত বুধবার (০৪ নভেম্বর) পরীমনির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। এর পরদিন বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন এই চিত্রনায়িকা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT