সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। শিরোপার লড়াইয়ে অংশ নিচ্ছে ছয় দেশ—স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।
টুর্নামেন্ট সামনে রেখে ছয় দলই ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড। বাংলাদেশের দলে আছেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও সমিত সোমের মতো পরিচিত মুখ।
অন্য দলগুলোও এসেছে নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়ে। দেখে নেওয়া যাক ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড।
বাংলাদেশ: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, মোহাম্মদ তাজ উদ্দিন, আবদুল্লাহ ওমর সাজিব, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতাফুসা, মিনহাজুল করিম শাদিন, মোহাম্মদ মাহে খান।
Leave a Reply