1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল,ইমাম গ্রেপ্তার কাল থেকে শুরু সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ চলাচল আরো বাড়ল সোনার দাম দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বিলাসপুরের হাজারবিঘায় হামলায় আহত দুই কেরানীগঞ্জে অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ যুক্তরাজ্যে প্রেমের সন্ধানে এবার পাড়ি দিতে পারেন ফিনল্যান্ডে দেশে ৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন বিএনপি নেতা ৭ নভেম্বর শুরু বিমানের দাম্মামগামী ফ্লাইট বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম দোহারে সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান কেরানীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার মানিকগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, চাকরি গেল এএসপির

নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি মোবাইল কোর্ট মামলা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নবাবগঞ্জের সমসাবাদ এলাকার মো. ফজল বেপারী (৩২), বান্দুরা এলাকার মো. রাশেদ অপ (৩৫) এবং বারুয়াখালী এলাকার মো. শাহজাহান (৫৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সামছুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT