1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

দোহারের মেঘুলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯০ Time View

দোহার (ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের মেঘুলা গোদাবাড়ি এলাকায় সোনালী রানী রাজবংশী (১৯) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী শ্রীকৃষ্ণ রাজবংশী (২৫) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে সোনালী রানী রাজবংশীকে তার স্বামীসহ শশুরবাড়ির লোকজন মানষিক ও শারীরিক নির্যাতন করতেন। এছাড়া তার স্বামী শ্রীকৃষ্ণ তাকে বারবার মরতে বলতেন। একপর্যায়ে এমন অত্যাচার সহ্য করতে না পেরে সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ঘরের দরজা বন্ধ করে ফাঁশি দেয় সোনালী। রাত সারে নয়টার দিকে তার স্বামী ঘরের দরজা বন্ধ দেখে সোনালীকে ডাকাডাকি করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে সোনালীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিহতের মা সাধনা রাজবংশী বাদী হয়ে দোহার থানায় হত্যার প্ররচণার অভিযোগ দায়ের করেন।
দোহার থানা ওসি রেজাউল করিম বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা প্রেরণ করা হবে। এ বিষয়ে দোহার থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT