1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

নবাবগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০০ Time View

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: মটর সাইকেল নিয়ে বিয়ে বাড়ী যাবার ঘটনাকে কেন্দ্র করে একজন পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল নয়াকান্দা এলাকায় মোকলেছুর রহমান(৫০) কে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছে। এ ঘটনায় ভোর রাতে নবাবগঞ্জ থানা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় নয়াকান্দা বাজারের কাছে কয়েকজন জড়ো হয়ে মটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে মোকলেছের সাথে বাকবিতন্ডা করে। এক পর্যায়ে প্রতিপক্ষের মোজাম্মেল, জুয়েল, ফয়সাল, কয়েছ মোকলেছের উপর হামলা করে। তাঁকে হাতুড়ী, হকিষ্টিক ও টেঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা এসময় তাকে উদ্ধার করে কেরানীগঞ্জ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহত মোকলেছের ভাতিজা পায়েলের কাছে মোটর সাইকেল চাইতে যায় মোজাম্মেলের চাচাতো ভাই শাওনসহ কয়েকজন। মটর মাইকেল না দেয়াতে তাঁরা ক্ষুদ্ধ হয়ে এ ঘটনা ঘটায়। তাঁরা পায়েলকেও আঘাত করে।
সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে ভোরে নয়াকান্দা গ্রাম থেকে জমিলা বেগম(৫০), মোজাম্মেল হোসেন (৬০) ও বিল্লাল হোসেন(৫০)কে গ্রেপ্তার করে। তাঁদেরকে আজ বুধবার দুপুর ১২ টায় আদালতে প্রেরণ করে।
নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, ওরা এলাকার সন্ত্রাসী। আমার স্বামীকে পুর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে মেরে ফেলেছে। আমি সব সন্ত্রাসী ও খুনিদের বিচার চাই।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিয়ে বাড়ী যাওযার জন্য একটি মটর সাইকেল চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। নিহতের স্ত্রী ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। এঘটনায় পুলিশ তাৎক্ষণিক তিন জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT