1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

নবাবগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ৩

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৫১ Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি ও আমাদের সময়ের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসেন অন্তরকে কুপিয়ে গুরুতর আহতের ঘটনার প্রায় ১৫-১৬ ঘন্টার মধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নবাবগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম। আটককৃতরা হলো, নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী এলাকার মামুন সিদ্দা ওরফে বুদুর ছেলে চপল সিদ্দা (২৫), একই এলাকার ওহাব মিয়ার ছেলে সোলাইমান ওরফে শুভ ওরফে বুলু ও অন্যতম আসামি হাসনাবাদ এলাকার তফিল উদ্দিনের ছেলে মো. এখতিয়ার ওরফে আক্তার হোসেন (৪৫)।প্রেস ব্রিফিংয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আশরাফুল আলম জানান, গত শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে সাংবাদিক নাজমুল হোসেন অন্তর মোটরসাইকেলযোগে দোহার উপজেলার একটি নিউজ প্রোগ্রাম ও ওয়াজ মাহফিলের প্রোগ্রাম শেষে নিজ বাড়ি খানেপুর যাওয়ার পথিমধ্যে ডাকাতবাড়ি রাহুতহাটি নামক সেতুর উপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হাতে, পায়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় নাজমুলের বাবা মো. মানিক বেপারী নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিত্বে ঘটনার প্রায় ১৫-১৬ ঘন্টার মধ্যেই আমরা চপল সিদ্দাকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে চপল সিদ্দারের তথ্যের ভিত্তিত্বে এঘটনার মাস্টারমাইন্ড মো. এখতিয়ার ওরফে আক্তার হোসেনসহ আরো একজনকে গ্রেফতার করা হয় ও আসামির কাছ থেকে এ ঘটনার সময় ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে দোহার-নবাবগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলাসহ মাদক মামলা রয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আসামিদের কাছ থেকে জানা গেছে, সাংবাদিক নাজমুলের কাছে মাদকের তথ্য আছে, সে মাদকের বিরুদ্ধে নিউজ করতে পারে। এমন তথ্য পেয়ে ভয়ে আসামি মাদক ব্যবসায়ীরা সাংবাদিক নাজমুলকে শায়েস্তা করার জন্য ও তার মোবাইল ফোনটি নেওয়ার জন্য তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম আরো বলেন, আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT