1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

জয়পাড়ায় অবৈধ বাস স্ট্যান্ড সরাতে ১ মাস সময় দিলেন ইউএনও

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ Time View

দোহার (ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া কালেমা চত্বরের পাশে দোহার পৌরসভার রাস্তা অবৈধভাবে দখল করে দীর্ঘদিন গড়ে ওঠা জয়পাড়া পরিবহন ও ডিএনকে পরিবহনের অবৈধ বাসস্যান্ড সরাতে বাস মালিকদের ১ মাসের সময় বেধেঁ দিয়েছে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দোহার পৌরসভায় বাস মালিকদের সাথে এক সভায় দোহার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বাস মালিকদের সাথে বৈঠকে এ নির্দেশনা প্রদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, জয়পাড়া কালেমা চত্বরের পাশ থেকে বাসস্ট্যান্ডটি সরিয়ে সেখানে রাস্তার দুইধারে ফুটপাত দখল করে থাকা অটো গাড়ি পার্কিং এবং রাস্তার দুইপাশের হকারদের সরিয়ে নিলে জয়পাড়া পূর্ব বাজারের যানযট কমে যাবে।
এ ব্যাপারে ডিএন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাবিব বলেন, ইউনও স্যার আমাদেরকে ডেকে বাসগুলো এখান থেকে সরিয়ে নিতে বলেছেন। আমরা এক মাসের সময় চেয়েছি। এ মাসের মধ্যে আমরা বাসগুলো সরিয়ে নিবো।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাব্বাসুম বলেন, আমরা তাদেরকে বাসস্ট্যান্ড সরিয়ে নিতে ১ মাসের সময় দিয়েছি। তারা এক মাসের মধ্যেই বাসস্ট্যান্ড সরিয়ে নিবে বলে জানিয়েছে।
এর আগে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা মিটিকে অবৈধ বাস স্ট্যান্ড সরিয়ে পৌরসভার জায়গাটি দখলমুক্ত করতে এবিষয়ে আলোচনা করেন দোহারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর দোহার বার্তা টুয়েন্টিফোর সহ কয়েকটি সংবাদপত্রে দোহার পৌরসভার সরকারি রাস্তা দখল করে অবৈধ বাসস্ট্যান্ড শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দোহারের সুশিল সমাজ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT