1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই, নবাবগঞ্জে মাউশি চেয়ারম্যান

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৩৫ Time View

উন্নত জাতি গঠনে মেধা বিকাশের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজম্মকে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তাই নতুন চিন্তা চেতনা ও জ্ঞান অনুশীলনে তাঁদের আরো এগিয়ে যেতে হবে। রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জের শিকারী তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. জাহাঙ্গীর আলম এ কথা বলেন।
কলেজের পরিচালনা কমিটির সভাপতি এড. রফিক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিরা আরো বলেন, শিক্ষার সাথে খেলাধুলা ও সংস্কৃতির চর্চ্চা করতে হবে। মাদক সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজম্মকে দায়িত্ব নিতে হবে। তাহলে সমাজ থেকে অনাচার ও বৈষম্য দূর হবে। আজ ছাত্র সমাজের কারণেই নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। তাঁদের এ ত্যাগ ধরে রাখতে হবে। আজকের ছাত্ররাই আগামীর ভবিষ্যত। তারাই সৃজনশীল বাংলাদেশ গড়ে তুলবে। এসময় অতিথিরা কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, খন্দকার আবুল কালাম, আব্দুল রহিম, ব্যারিষ্টার হেদায়েত হোসেন চৌধুরী, নজরুল ইসলাম প্রমুখ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT