1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

নবাবগঞ্জে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫২৯ Time View

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবির। শনিবার সকাল ১১ টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আয়োজন করে। এতে দোহার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের কৃতি শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা অংশ নেয়। গত দুই দশকে এবারই তাঁরা প্রকাশ্যে এ ধরনের অনুষ্ঠান পালন করে।
ঢাকা জেলা দক্ষিণ শাখা শিবিরের সভাপতি মাহবুব আলম সিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ফাত্তাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ (দোহার নবাবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।
এছাড়া প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, বিশেষ অতিথি শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ আনিসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াত আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, শিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান, এডভোকেট মাওলানা ইব্রাহীম খলিল, মোহাম্মদ আলী, মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে ছাত্র শিবির সব সময় কাজ করেছে। তাঁদের সেই উদ্যোগ থেকেই কৃতি শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে সম্মাননা দেয়া হচ্ছে। ভবিষ্যতে তাঁদের উচ্চ শিক্ষার বিষয়েও পাশে থাকতে চায় ইসলামী ছাত্রশিবির। এসময় তিনি বলেন ছাত্রশিবির লেখাপড়ার পাশাপাশি জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে মরণপণ লড়াই করেছে। তাঁদের এ অবদান যদি কেউ মুছে ফেলতে চান তারা নিজেরাই নিশ্চিহ্ন হবেন। তিনি আগামী দিনে দোহার নবাবগঞ্জকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে সকলের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রতি দেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা সাদিক কায়েম বলেন, দেশকে মেধা শুন্য করতে হাসিনা সরকার ছাত্রদের উপর গুলি চালিয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। শিক্ষা প্রতিষ্ঠানই হবে ছাত্রদের ভরসার জায়াগা। ইসলামী ছাত্রশিবির আপনাদের পাশে থেকে শিক্ষাঙ্গনের সব নৈরাজ্য দূর করতে কাজ করবে।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র শিবিরের ছেলেরা কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে তাঁদের হাতে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। এসময় প্রায় দুই শতাধিক কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT