“দোহারের ইসলামপুর এলাকায় সাহেবখালী খাল থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন, নিরব প্রশাসন” এই শিরোনামে বুধবার দুপুরে দোহার বার্তা টুয়েন্টিফোরে একটি ভিডিও প্রকাশ করা হয়। এরপর পরই নড়েচড়ে বসে দোহার উপজেলা প্রশাসন। ঘন্টা খানেকের মধ্যেই ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয় প্রশাসন। সপ্তাহখানেক যাবত খালের এই অংশে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে নদীর তীর ঘেষে বালু উত্তোলন করে আসছিলো একটি প্রভাবশালী মহল। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে, অবস্থার বেগতিক দেখে আটক এড়াতে নদী সাতঁরে পালিয়ে যায় ড্রেজার পরিচালনাকারীরা। পরে বালু উত্তোলন বন্ধ ও পাইপলাইন ভেঙ্গে দেয় প্রশাসন।
বালু খোকোদের বিরুদ্ধে এ ধরনের অভিযান দোহারে নিয়মিত চলবে বলে জানান দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লা।
Leave a Reply