1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

নবাবগঞ্জে সাংবাদিক নাজমুলকে কুপিয়ে জখম

  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪১৪ Time View

দৈনিক আমাদের সময় পত্রিকা ও ইনডিপেডেন্ট টিভি নবাবগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় বান্দুরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর জখম নাজমুলকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। নাজমুলের ছোট ভাই নয়ন হোসেন এ তথ্য নিশ্চিত করেনে।
পারিবারিক সূত্র জানায়, নাজমুল হোসেন শনিবার রাতে নবাবগঞ্জ এতিমখানার ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফিরছিলো। রাত আনুমানিক সাড়ে ১২টায় মটর সাইকেলযোগে বান্দুরা ব্রিজ পার হলে মোড়ে তাঁকে ডাকাতেরা হামলা করে। এসময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে মটর সাইকেল ও মোবাইলসহ নানা সামগ্রী নিয়ে যায়। আহত নাজমুলকে বাজারের নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে রাত দেড়টায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হরগোবিন্দ সরকার বলেন, তাঁকে হাসপাতালে যখন আনা হয় তখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো। অবস্থা বেগতিক দেখে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁর ডান হাত ও পায়ে অনেক কুপিয়েছে।
নাজমুলের ভাই নয়ন হোসেন বলেন, তাঁর মটর সাইকেলটি দেওতলা ইছামতি নদীতে পাওয়া গেছে। অনেক রক্তক্ষরণ হওয়ায় সে অনেক অসুস্থ। পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলছে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। পুলিশ খতিয়ে দেখছে। কে বা কারা ঘটনা ঘটিয়েছে। ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রæতা তা জানার চেষ্টা করছি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT