1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ডু্বে যায় বর্ষা এলেই

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ Time View

ঢাকার দোহার পৌরসভার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায়। বর্ষাকালে মাঠটি পুরোপুরি জলাশয়ে পরিণত হয়, ফলে শিশু শিক্ষার্থীদের খেলাধুলা এবং চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। এতে শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়।

বিদ্যালয়টিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে মাঠে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার সময় হাঁটু পানিতে ডুবে যায় মাঠ। ক্লাসে প্রবেশ, প্রার্থনার মাঠ—সবকিছুই পানিতে ঢেকে যায়। কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা করতে বাধ্য হয় বারান্দা বা রাস্তার পাশে। এতে পড়ালেখার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠ পানিতে ডুবে যাওয়ায় অনেক সময় ছোট শিশুদের ডুবে যাওয়ার আশঙ্কাও থাকে। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রতিদিনই শঙ্কিত থাকেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত শিকদার জানান, অফিস রুমে না থেকে বেশিরভাগ সময় তাকে বাইরে থাকতে হয়, যাতে শিশুদের উপর নজর রাখা যায়। তিনি বলেন, প্রতিনিয়ত শঙ্কার মধ্যে দিন পার করতে হয় এবং দ্রুত ড্রেনেজ ব্যবস্থার দাবি জানান।

দোহার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মারুফুল ইসলাম জানান, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় বিদ্যালয়ের মাঠে ড্রেনেজ ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে দোহার পৌরসভা ও স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার প্রয়োজন আছে।

স্থানীয়দের দাবী, ড্রেনেজ ব্যবস্থা না করা হলে প্রতিবছর বর্ষাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের এই দুর্ভোগ পোহাতে হবে। তারা আশা করছেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT