দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ১০ গ্রাম হেরোইন ও ২৬৫ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নবাবগঞ্জের গোবিন্দপুর এলাকার বাদল মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৬), দোহারের রাধানগর এলাকার কালা মিয়া হাওলাদারের ছেলে রানা হাওলাদার ওরফে শুকুর (৩৫) রুইথা গ্রামের রহিম খানের ছেলে মোশারফ হোসেন ওরফে মোশা (৩৫), কেরানীগঞ্জের কালেন্দি এলাকার চান মিয়ার ছেলে নুর হোসেন ওরফে শাকিল (২৭), দোহারের চর কুশাই গ্রামের কামাল বেপারীর ছেলে আয়নাল হক (২৬)।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত দেড়টার দিকে উপজেলার মুকসুদপুর এলাকার আকন বাড়ি ইমদাদুল উলুম মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে তদেরকে গ্রেফতার করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply