ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে দোহার নবাবগঞ্জ ঢাকা- ১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নে বিএনপি নেতা শাহীন সিকদারের সভাপতিত্বে তার নিজ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সেন্টু ভুইয়া, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাত্তার মুন্সী, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম কাজী,
অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বপন মাহাবুব। আরও উপস্থিত ছিলেন আবুল বাসার বাদশা, শহীদ সিকদার, হালিম মাদবর, টেনজি সিকদার, সিরাজ সরিফ,হিলারি সিকদার,মজনু মাদবর,জাহাঙ্গীর মোল্লা, ছাত্রদল নেতা সায়েম সিকদার লাবিব, পাপ্পু, রাসেদ, লামিম, আরিফ সহ আরও অনেকে।
Leave a Reply