দোহার (ঢাকা)প্রতিনিধি: ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নের মধ্য ধোয়াইর এলাকায় হাজী উজির আলী মডেল মাদ্রাসা ও কোরআন গবেষণা কেন্দ্রের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে । বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে গতকাল শুক্রবার বাদ আসর প্রায় ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয় ৷ এরপর বাদ মাগরিব তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় ৷ মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মো. আশরাফ আলী সভাপতিত্ব করেন ৷ এসময় বিশিষ্ট সমাজসেবক হানিফ পত্তনদার, আবু বক্কর সিদ্দিক, মো. জুলহাস, আলমাছ উদ্দিন, ফারুক আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন ।
প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হযরত মাওলানা মুফতি জাকির সাহেব ৷ প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী রমজান আলী শিকদার । প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এ্যাড. রমিজ উদ্দিন আহমেদ ।
Leave a Reply