1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর আনুষ্ঠানিক যাত্র শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View
প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল

সিনিয়র প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক মানের ইসলাম বেইস্ড ইংরেজি মাধ্যম স্কুল “প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল। বৃহস্পতিবার (৮ জানুয়ারী-২০২৬) সকালে স্কুল সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ভরে উঠে অনুষ্ঠান স্থল।

এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুফতি মোঃ জোবায়ের হোসেন বলেন, প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল যা ইসলামীক পরিবেশে আন্তর্জাতিক মান, আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি, অত্র প্রতিষ্ঠানটি ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে একাডেমিক উৎকর্ষতা, চরিত্র বিকাশ এবং বিশ্বব্যাপী দক্ষতা অর্জনে সক্ষম হবে। তাই আপনারা যারা অভিভাবকবৃন্দ রয়েছেন, আপনারা যদি সুন্দর পরিবেশে আপনাদের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে অবশ্যই প্যারডাইম ইন্টারন্যাশনাল স্কুলে আপনাদের সন্তানকে ভর্তি করাবেন।

তিনি আরও জানান, আমাদের ছাত্রছাত্রী ভর্তির আসন সংখ্যা সিমিত। তবে আমাদের ভর্তি কার্য্যক্রম এখন চলমান রয়েছে। তাই যারা ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন, সোনাহাজরা মাদ্রাসার মুহতামিম ও প্রিন্সিপাল মুফতি মোঃ মিজানুর রহমান কাসেমী, শিলাকোঠা ইমদাদুল উলম মাদ্রাসার মুহতামিম আব্দুর রহিম হুজুর, মুসলিম এডুকেশন সুসাইটির আইএমইএস প্রিন্সিপাল ও সার্জন মোঃ আকতার উজ্জামান, ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার ইংরেজি শিক্ষক প্রশিক্ষক ও পূয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ হোসেন, সামসছুল উলুম ডায়ারকুম মাদ্রাসার মুহাতামিম আব্দুল মালেক, মধুরখোলা মহিলা মদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম, প্যারডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর চেয়ারম্যান মুফতি জোবায়ের হোসেন, ম্যানেজিং ডিরেক্টর মোঃ আরাফাত হোসেন, প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মোঃ তাহের উদ্দিনসহ প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর সকল উদ্যোক্তাগণ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীসহ আরও অনেকে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT