ঢাকার দোহারের নারিশা খালপাড় এলাকায় দাদা বাড়িতে বেড়াতে এসে আজমিনা সিদ্দিক নামে ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর আনুমানিক তিনটার দিকে এঘটনা ঘটে। সে উপজেলার নারিশা খালপাড় এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে। স্ব-পরিবারে ঢাকা বসবাস করতেন আজমিনার বাবা-মা।
নিহত শিশু আজমিনার দাদা নজরুল আকন্দ জানান, আজ শনিবার ঢাকা থেকে তাদের বাড়িতে বেড়াতে আসে আজমিনা ও তাদের পরিবারের সদস্যরা। দুপুরে সবাই খাবার খাওয়ার সময় হঠাৎ সবার অজান্তেই পাশের পুকুরপাড়ে যায় আজমিনা। এসময় পুকুরে পরে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে আজমিনাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
Leave a Reply