1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Title :
দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি দোহারে চুরির অভিযোগে যুবক আটক দোহারের মাহমুদপুরে গাঁজাগাছ উদ্ধার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু বন্ধ হচ্ছে অ্যাপলের ‘সাপোর্ট কমিউনিটি’ অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও শ্রীনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিবাহ পণ্ড নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি আজহারুল, সম্পাদক ইমরান সুজন দোহারে গ্রেফতার ৭ জুমার দিনে মুমিনের বিশেষ ৪টি আমল শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু দোহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৭ ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো গ্রিস মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের মৃত্যুদণ্ড দোহারে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৯ নামের মিলে এক বছর কারাগারে থাকা দোহারের আলমাস মুক্তি পেয়েছেন স্যরি ধুয়ে পানি খা’,পরীমনি

ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪২০ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ৪৯ দিন পর কিশোরী আফরিন আক্তার (১৩) মারা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

জমিসংক্রান্ত বিরোধের জেরে মামি সোনিয়া আক্তার তার শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই বিবাদ হতো। রওশন আরার অভিযোগ, তার ভাইয়ের স্ত্রী সোনিয়া বিভিন্ন সময় তাদের প্রাণনাশের হুমকি দিতেন।গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সময় ঘরে একা ঘুমিয়ে ছিল আফরিন। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।

আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কিশোরীর মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। পুলিশ এ পর্যন্ত মামলার আসামি মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও মোস্তফা মিয়াকে গ্রেফতার করেছে। তারা বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন।

নিহত আফরিনের মা রওশন আরা জানান, জমি নিয়ে বিরোধের পাশাপাশি একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করেও জাকির ও সোনিয়ার সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়েছিল। এর জের ধরেই তার মেয়েকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হয়। তিনি মেয়ের হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর মৃত্যুর পর আগের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

সূত্রঃ যুগান্তর

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT