ঢাকার দোহারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ ৭ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুওে এক প্রেস বিজ্ঞপিতে পুলিশ জানায়,
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব মোঃ শামীম হোসেন, সহকারী পুলিশ সুপার, (দোহার সার্কেল), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ আবু বকর সিদ্দিক, অফিসার ইনচার্জ দোহার থানা, ঢাকা এর নেতৃত্বে ইং-১০/১১/২০২৬খ্রি. তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৪ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ ০১ জন সিআর সাজা এবং ০২ জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ মোনায়েম খান (৫৪), (দোহার থানাধীন কুসুমহাটি ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য) পিতা-মৃত তজমুল খান, মাতা-বড়ু বেগম, সাং-শিলাকোঠা, থানা-দোহার জেলা-ঢাকা।
২। মোঃ আনিছ মাহমুদ ওরফে আকাশ (৩৮), (দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সাধারণ সম্পাদক), পিতা-মৃত রজ্জব আলী, মাতা-হাজেরা বেগম, সাং-লটাখোলা, থানা দোহার, জেলা-ঢাকা।
৩। সজল (৩২), (দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সদস্য), পিতা-হালিম মাহমুদ, মাতা-রোকেয়া বেগম, সাং-দক্ষিণ জয়পাড়া, থানা দোহার, জেলা-ঢাকা।
৪। তোতা বেপারী (৫২), (দোহার থানার সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি), পিতা-মোহাম্মদ বেপারী, মাতা-মৃত সাজনা বেগম, সাং-মধুরচর, থানা দোহার জেলা-ঢাকা।
৫। মোঃ জলিল, পিতা-শেখ শামসুল, সাং-উত্তর মৌড়া, পোঃ নারিমা, থানা-দোহার, জেলা-ঢাকা। (সাজা ওয়ারেন্টভুক্ত আসামী)
৬। রনি মৃধা (৩৬), পিতা-চোরক মৃধা, মাতা-সূর্যবান, সাং-মুকসুদপুর, পোঃ মুকসুদপুর, থানা-দোহার জেলা-ঢাকা। (ওয়ারেন্টভুক্ত আসামী)
৭। মোঃ রুবেল মোল্লা, পিতা-মোহাম্মদ সালাম, সাং-শিলাকোঠা, থানা-দোহার, জেলা-ঢাকা। (ওয়ারেন্টভুক্ত আসামী)
আইনগত ব্যবস্থাঃ দোহার থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply