1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা সিংগাইরে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা শ্রীনগরে পুকুর থেকে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ পরীমনির বিরুদ্ধে ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল,ইমাম গ্রেপ্তার কাল থেকে শুরু সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ চলাচল আরো বাড়ল সোনার দাম দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বিলাসপুরের হাজারবিঘায় হামলায় আহত দুই কেরানীগঞ্জে অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ যুক্তরাজ্যে প্রেমের সন্ধানে এবার পাড়ি দিতে পারেন ফিনল্যান্ডে

কাল থেকে শুরু সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ চলাচল

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View
সেন্টমার্টিন

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে। সবকিছু ঠিক থাকলে অনুমতি পাওয়া এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ জাহাজ পর্যায়ক্রমে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত করা হলেও নানা জটিলতায় জাহাজ চলাচল শুরু হয়নি। সরকারি সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতিতে বৃহস্পতিবার সকাল থেকে জাহাজ তিনটি কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যটকের সংখ্যা যাই হোক, প্রস্তুতি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে জাহাজ চলাচল শুরু হবে।

ইতিমধ্যে নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পাওয়া এই তিনটি জাহাজের মোট ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০ জন, এমভি কর্ণফুলির ৭৩২ জন এবং এমভি টেকনাফের ৭১৬ জন।

সংশ্লিষ্টদের দেওয়া সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করবে এবং বেলা আড়াইটায় সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে। এমভি কর্ণফুলি সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে ছেড়ে যাবে এবং সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে দুপুর ২টা ১৫ মিনিটে।অন্যদিকে এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা করবে এবং সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে বিকেল সাড়ে ৩টায়।

 

সরকারের সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস পর্যটকরা সেন্টমার্টিনে যাতায়াতের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। তবে দ্বীপে যেতে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি আগের মতোই ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট নিয়ে ভ্রমণ করতে হবে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটককে দ্বীপে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগের বছরের প্রজ্ঞাপনে আরোপিত বিধিনিষেধও বহাল থাকছে। এসব বিধিনিষেধ অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও তৎসংলগ্ন এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ। এ ছাড়া কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ এবং এর ক্রয়-বিক্রয়ও করা যাবে না।

পাশাপাশি সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা নিষিদ্ধ। সমুদ্রসৈকতে মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চলাচলও বন্ধ থাকবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT